উত্তর কোরিয়া কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

নারী এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। শেষ ছয় মিনিটের ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই

2026-03-06T10:14:46+00:00
2026-03-06T10:28:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নারী এশিয়ান কাপ
উত্তর কোরিয়া কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:১৪ এএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ১০:২৮ এএম
সংগৃহীত ছবি
নারী এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। শেষ ছয় মিনিটের ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই গোল করে। হাফটাইমের আগে ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সিডনির মাঠে একক আধিপত্য দেখিয়েছে কিম জন উনের মেয়েরা। দ্বিতীয় হাফে আরও তিনটি গোল দেয় উত্তর কোরিয়া। 

প্রথমার্ধ পুরোটাই উত্তর কোরিয়া আধিপত্য দেখিয়েছে। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে বাংলাদেশের গোলরক্ষককে ব্যস্ত রাখে কোরিয়া। ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোলটি করে কোরিয়া। তবে কোরিয়ার ফরোয়ার্ড কিম কিয়ং–ইয়ংয়ের হ্যান্ডবলের কারণে এই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

২৬ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল পাঠায় কোরিয়া। তবে এবারও ভিএআরের সাহায্যে বেঁচে যায় লাল-সবুজরা। ৩১তম মিনিটে অফসাইডে বাতিল হয় কোরিয়ার তৃতীয় গোলটি।


তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুইটি গোল করে উত্তর কোরিয়া। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ–ঝং। বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক আফিদা।

দ্বিতীয় গোলটি আসে প্রথম গোলের দুই মিনিট পর। ডি বক্সে ঢুকে কোণাকুণি শটে জাল খুঁজে নেন কিম কিয়ং–ইয়ং।  

শক্তিমত্তায় উত্তর কোরিয়া থেকে বহুগুণ পিছিয়ে বাংলাদেশ দল। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১১২তম স্থানে, সেখানে উত্তর কোরিয়া রয়েছে ৯ নম্বরে। এশিয়ান কাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ। 

সময়ের আলো/জোই



  বিষয়:   নারী এশিয়ান কাপ  উত্তর কোরিয়া  বাংলাদেশ  উত্তর কোরিয়া  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: