এবার আজারবাইজানের বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ককেশাস অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই আজারবাইজানের একটি বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির দাবি, হামলাটি ইরানের ভূখণ্ড

2026-03-06T13:35:30+00:00
2026-03-06T13:35:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার আজারবাইজানের বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ১১৩)
আজারবাইজানের বিমানবন্দরে ড্রোন হামলা। সংগৃহীত ছবি
দক্ষিণ ককেশাস অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই আজারবাইজানের একটি বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির দাবি, হামলাটি ইরানের ভূখণ্ড থেকে চালানো হয়েছে এবং এতে স্বায়ত্তশাসিত নাখচিভান অঞ্চলের বিমানবন্দরকে টার্গেট করা হয়।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে এই হামলা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে। পাশাপাশি আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়।

এই হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি বিমানবন্দরের কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজারবাইজান সরকার বলেছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরানের দিক থেকে এসেছে। এ বিষয়ে তেহরানের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাকু এবং প্রয়োজন হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে।

এ ঘটনার পর আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা দেমিরচিলোকে তলব করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। দ্রুত এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আজারবাইজান।


/ইউএমএইচ



  বিষয়:   আজারবাইজান  ড্রোন হামলা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: