ইবি শিক্ষিকা হত্যার প্রধান আসামি গ্রেফতার

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।শুক্রবার (৬ মার্চ)

2026-03-06T16:22:11+00:00
2026-03-06T16:23:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
ইবি শিক্ষিকা হত্যার প্রধান আসামি গ্রেফতার
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৪:২৩ পিএম
সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এই মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলার প্রধান আসামি ফজলুর রহমান বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাদেরকে আসামি হিসেবে গ্রেফতার বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাধ্যবাধকতার কিছু বিষয় রয়েছে।

জানা গেছে, এ ঘটনায় মূল হত্যাকারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেকজনকে আসামি করে মামলা করা হয়েছে। অন্য আসামিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।


বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধান আসামি ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। 

তবে তার এই স্বীকারোক্তি কার্যকর হবে কি না— এ বিষয়ে এক পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো ঘটনায় মৃত্যুকালীন ঘোষণা (Dying Declaration) বলতে বোঝায়, মৃত্যুর আগে কোনো ব্যক্তি নিজের মৃত্যুর কারণ বা ঘটনার পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেওয়া। এটি আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। তবে যদি ওই ব্যক্তি মারা না যান এবং বেঁচে থাকেন, তাহলে সেই বক্তব্যকে আর মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গণ্য করা হয় না এবং তা আগের মতো আইনি গুরুত্ব বহন করে না।

প্রসঙ্গত, গত বুধবার আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখা যায়। পরে চিৎকার শুনে উদ্ধার করতে যান আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী। 

পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বিকেলে তার স্বামী চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   ইবি  শিক্ষিকা  হত্যা  প্রধান  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: