নিউজিল্যান্ড সিরিজেই দলে ফেরার আশা সাকিবের

ক্রীড়া ডেস্ক

খেলা

গুঞ্জন ছিল পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেই দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। আপাতত সেই সম্ভাবনা না থাকলেও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে

2026-03-06T17:54:54+00:00
2026-03-06T17:54:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
নিউজিল্যান্ড সিরিজেই দলে ফেরার আশা সাকিবের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
গুঞ্জন ছিল পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেই দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। আপাতত সেই সম্ভাবনা না থাকলেও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন এই তারকা। 

আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব নিজেও। এক খুদে বার্তায় এমনটি জানিয়েছেন সাকিব নিজেই। নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। 

এর আগে গত ৪ মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। 


তিনি বলছিলেন, সাকিবের বিষয়ে কাজ চলছে। বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় কাজ করছে সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে।
 
আসিফ আরও বলছিলেন, সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও অপেক্ষা করছি।

প্রসঙ্গত, ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয়। একাধিক মামলা থাকায় দেশেও ফিরতে পারেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।

সময়ের আলো/এআর


  বিষয়:   নিউজিল্যান্ড  সিরিজ  সাকিব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: