নারী এশিয়ান কাপে তিন গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে। ৯ মার্চ পার্থে বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের ফলাফলের ওপর গ্রুপের তৃতীয় স্থান নির্ধারণ হবে৷ ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় উজবেকিস্তান গ্রুপের তৃতীয় দল হবে। কারণ বাংলাদেশের গোল ব্যবধান -৭। আর উজবেকিস্তানের -৬।
কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। উজবেকিস্তানকে হারালে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে তৃতীয় হবে।
তখন বাংলাদেশকে অন্য দুই গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্য দুই গ্রুপে কারো তিন পয়েন্টের কম হলে বাংলাদেশ কোয়ার্টার খেলবে। অন্য দুই গ্রুপেও তৃতীয় স্থানের দলের পয়েন্ট ৩ হলে দেখা হবে গোল ব্যবধান।
কোয়ার্টার ফাইনালে উঠলে ২০২৮ সালের অলিম্পিক বাছাই খেলার সুযোগ পাবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল সরাসরি ২০২৭ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পাবে৷ কোয়ার্টার ফাইনালে চার দল গোল্ডকোস্টে প্লে অফ ম্যাচ খেলবে ১৯ মার্চ। প্লে অফ ম্যাচের ২ বিজয়ী দলও বিশ্বকাপে খেলবে৷
সময়ের আলো/এআর