দুবাইয়ে ‘ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে তিনি নিজ দেশে ফিরেছেন। সঙ্গে ছিলেন তার ছেলে

2026-03-06T22:15:06+00:00
2026-03-06T22:15:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দুবাইয়ে ‘ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম 
শুভশ্রী গাঙ্গুলী। ছবি : সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে তিনি নিজ দেশে ফিরেছেন। সঙ্গে ছিলেন তার ছেলে ইউভান।

শুক্রবার (৬ মার্চ) বিকালে মুম্বাই হয়ে কলকাতা বিমানবন্দরে নেমেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এসময় অভিনেত্রী বলেন, ‘সকলকে ধন্যবাদ। সবার ভালবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সকলকে। ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত। সকলে ভালো থাকবেন।’


মূলত ছেলে ইউভানের স্কুলের পরীক্ষা শেষ হওয়ায় তার আবদার মেটাতেই মা-ছেলে কয়েক দিনের জন্য দুবাই ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং তারা সেখানে আটকে পড়েন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দুবাই  শুভশ্রী গাঙ্গুলী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: