গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে হত্যার মামলার প্রধান পলাতক আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব।

2026-03-06T22:20:34+00:00
2026-03-06T22:32:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ১০:৩২ পিএম
আটক আবুল কালাম। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে হত্যার মামলার প্রধান পলাতক আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব। ঘটনার এক মাস ১৯ দিন পর প্রধান আসামির গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর র‌্যাব। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর জেলার বদরগঞ্জ এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আসামি আবুল কালাম ও তার সহযোগীরা পাঁচ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে শাহিদা খাতুন ও তার ছোট ভাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকেন। তবে সালিশের দিন অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এই সালিশ ডাকায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেয়ার অপেক্ষায় থাকে বখাটেরা। 


এরপর গত ১৪ জানুয়ারি ভিকটিম শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় হত্যা মামলা করেন। 

গ্রেফতার হওয়া আবুল কালামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অপরাধ দমনে আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   গৃহবধূ  হত্যা  মামলা  প্রধান  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: