অস্কারে উপস্থাপক প্রিয়াঙ্কা চোপড়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’। এর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার সঞ্চালনা করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার সামাজিকমাধ্যমে এক

2026-03-07T02:09:10+00:00
2026-03-07T02:09:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
অস্কারে উপস্থাপক প্রিয়াঙ্কা চোপড়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:০৯ এএম 
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’। এর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার সঞ্চালনা করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবর নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই অভিনেত্রীর ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। কারণ আবারও বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন। 
আরও পড়ুন

এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে। প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী।

তবে অস্কারের মঞ্চে এটি প্রিয়াঙ্কার প্রথম উপস্থিতি নয়। এর আগেও তিনি ২০১৬ এবং ২০১৭ সালে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন।  এদিকে অভিনয়েও ব্যস্ততা রয়েছে প্রিয়াঙ্কার। 

সম্প্রতি তার অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ব্লাফ’ মুক্তি পেয়েছে। সামনে তাকে এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ৭ এপ্রিল। পাশাপাশি ‘সিটাডেল’-এর পরবর্তী মৌসুমেও কাজ করবেন এই অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   প্রিয়াঙ্কা চোপড়া  অস্কার  উপস্থাপক  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: