রাশিয়া-ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

2026-03-07T05:04:17+00:00
2026-03-07T05:04:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়া-ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৪ এএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৫:০৪ এএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফোনালাপে সাম্প্রতিক সহিংসতায় ইরানের শীর্ষ পর্যায়ের নেতাসহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন পুতিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিস্থিতি দ্রুত শান্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন

রুশ প্রেসিডেন্ট বলেন, চলমান সংঘাত বন্ধ করে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংলাপ ও আলোচনার পথকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের বরাতে জানা গেছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতা ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।

এএডি/


  বিষয়:   রাশিয়া  ইরান  প্রেসিডেন্ট  ফোনালাপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: