রাজধানীর সায়েন্স ল্যাবেটরী এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাবা সাজু আহমেদ সুমন(৪৫) এবং মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১)।
শুক্রবার (৭ মার্চ) রাত সারে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড মসজিদের বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, সেগুনবাগিচা গণপূর্ত অফিসে চাকুরী করেন বাবা সাজু আহমেদ। মেয়ে সুমাইয়া ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তো। তাদের বাসা দক্ষিণ শাহজাহানপুরে। রাতে বাবা মেয়ে মোটরসাইকেল যোগে সায়েন্সল্যাব থেকে বাসায় যাচ্ছিল।
আরও পড়ুন
সায়েন্সল্যাবে মজিদের সামনে বিপরীত পাশে আসলে একটি ট্রাক তাদের মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় বাবা সাজু আহমেদ। আহত অবস্থায় সুমাইয়াকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এএডি/