ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন

2026-03-07T11:31:38+00:00
2026-03-07T11:31:38+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

গতকাল শুক্রবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ‘সব কিছুই ট্র্যাক করছে’ এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।’ 

হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে।’ 


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’ 

এর আগে, সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। 

অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। 

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। 

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান, তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ইরানকে গোপনে  তথ্য দিচ্ছে রাশিয়া  বার্তা যুক্তরাষ্ট্রের 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: