ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে মেসির সাক্ষাৎ, সমালোচনার ঝড়

সময়ের আলো ডেস্ক

খেলা

এ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট যা বলার সুযোগ পাননি, তা বলার সৌভাগ্য আমার হচ্ছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-03-07T13:03:01+00:00
2026-03-07T13:16:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে মেসির সাক্ষাৎ, সমালোচনার ঝড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১:১৬ পিএম
ট্রাম্পের হাতে নিজের স্বাক্ষর করা ফুটবল তুলে দিচ্ছেন মেসি। সংগৃহীত ছবি
এ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট যা বলার সুযোগ পাননি, তা বলার সৌভাগ্য আমার হচ্ছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। 

এসময় প্রেসিডেন্ট আরও বলেন, লিও, তুমি এসেছ এবং জিতেছ। এটা করা খুব কঠিন, খুবই অসাধারণ। 

তবে এসময় ইরান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন ট্রাম্প। এসময় হাততালি দিয়ে এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। 

গত ডিসেম্বরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। সেই সাফল্য উদ্‌যাপনেই হোয়াইট হাউসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেসি টানা দ্বিতীয় মৌসুমের মতো লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলেও পুরো সময় মেসি ছিলেন নীরব। তবে অনুষ্ঠানের শুরুতেই ট্রাম্প ইরান যুদ্ধ, ভেনেজুয়েলার পরিস্থিতি এবং শুল্ক বা ট্যারিফ নিয়ে রাজনৈতিক বক্তব্য শুরু করেন।

ট্রাম্প দম্ভভরে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আমাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে মিলে শত্রুকে পুরোপুরি গুঁড়িয়ে দিচ্ছে। 

তিনি জানান, শনিবার শুরু হওয়া এই হামলায় ইতিমধ্যে ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন।

আমাদের লোকেরা আবারও দুর্দান্ত কাজ করছে—বিশ্বের সেরা সেনাবাহিনী বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই কথার পর মেসি, ইন্টার মায়ামির পুরো স্কোয়াড এবং উপস্থিত অন্যরা হাততালি দেন। আর এতেই চটেছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের এমন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানে মার্কিন অভিযানের বড়াই শুনে হাততালি দেওয়ায় ফিলিস্তিনি-আমেরিকান লেখক আলী আবুনিয়াহ তাকে 'স্বার্থপর' ও 'ফাঁপা' মানুষ বলে আখ্যা দিয়েছেন। 

'হালাল নেশন' নামে একটি এক্স অ্যাকাউন্ট লিখেছে,'প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হারানোর পরিকল্পনার কথা বলছেন আর লিওনেল মেসি হাততালি দিচ্ছেন। মেসি ভক্তরা এখন কোথায় বলে ভক্তদের উদ্দেশে প্রশ্নও ছুঁড়েছেন তিনি। 

স্প্যানিশ সাংবাদিক লেইলা হামেদ এই ঘটনাকে 'অদ্ভুত' বলে অভিহিত করে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প পুরো ইন্টার মায়ামি স্কোয়াডের সামনে খুব স্বাভাবিকভাবে ইরানে আরও অবৈধ বোমা হামলার ঘোষণা দিচ্ছেন। তিনি মনে করিয়ে দেন, গত কয়েক দিনে ইরানে শত শত শিশু নিহত হয়েছে। গত শনিবার দক্ষিণ-পূর্ব ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৫ জন ছাত্রী নিহত হওয়ার ঘটনাটি ছিল সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। 


ইউটিউবের জনপ্রিয় চ্যানেল 'ট্যাকটিক্যাল ম্যানেজার' লিখেছে, কখনো ভাবিনি ডোনাল্ড ট্রাম্প অন্য দেশে বোমা ফেলার কথা বলবেন আর তার পেছনে মেসি এবং সুয়ারেজ দাঁড়িয়ে থাকবেন। 

এদিকে, রাজনৈতিক বক্তব্যের ফাঁকে ট্রাম্প অবশ্য খেলার কথাও বলেছেন। মায়ামির খেলোয়াড়দের দিকে তাকিয়ে মজা করে ট্রাম্প প্রশ্ন করেন, তোমাদের দলে কি কোনো খারাপ দেখতে খেলোয়াড় আছে? আমি সুদর্শন পুরুষদের পছন্দ করি না, তাদের দেখলে নিজেকে ভালো লাগে না বলেও হাস্যরস করেন তিনি। 

মেসিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তুমি পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারতে। কিন্তু তুমি মায়ামি বেছে নিয়েছ। আবহাওয়া খুব ভালো। তুমি কি ডোরালে যাও? আমার গলফ কোর্সে গিয়ে গলফ খেলো বলেও জানতে চান তিনি। 

অনুষ্ঠানে ট্রাম্পকে মেসি নিজের স্বাক্ষর করা ফুটবল উপহার দেন। আর এসময় ট্রাম্প জানান, তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন মেসির বড় ভক্ত। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও উল্লেখ করেন এবং তুমি হয়তো পেলের চেয়েও ভালো বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস এবং কোচ হাভিয়ের মাশচেরানো প্রেসিডেন্টকে একটি জার্সি ও ঘড়ি উপহার দেন। ট্রাম্পের দুই মেয়াদের শাসনামলে ইন্টার মায়ামিই প্রথম এমএলএস দল যারা হোয়াইট হাউসে আমন্ত্রিত হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র  ট্রাম্প  মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: