ইফতার মাহফিলে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধী যুবক

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ইফতার মাহফিলে গিয়ে রফিকুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবন্ধী যুবক গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার

2026-03-07T16:46:55+00:00
2026-03-07T16:46:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইফতার মাহফিলে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধী যুবক
তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম 
প্রতিবন্ধী রফিকুল ইসলাম। সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ইফতার মাহফিলে গিয়ে রফিকুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবন্ধী যুবক গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের নায়েব আলী সরকারের ছেলে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে তাড়াশ উপজেলার  আড়ংগাইল গ্রামের লোকজনের সঙ্গে রফিকুল ইসলাম তাড়াশ পৌর সদরে সংবর্ধনা ও ইফতার মাহফিলে যান। সেখানে পৌঁছানোর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 

পরিবারের বরাতে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) শিমুল হাসান বলেন, মানসিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম তাড়াশ পৌর সদরে একটি সংবর্ধনা ও ইফতার মাহফিলে এলাকার লোকজনের সঙ্গে চলে আসেন। তারপর থেকে কোনো খোঁজ মিলেনি তার। পরে পরিবারের পক্ষ থানায় নিখোঁজের ডায়েরি করেন। আমরা দেশের সমস্ত থানায় বার্তা পাঠিয়েছি। তিনি শুধু ‘তাড়াশ বাড়ি’ এই দুইটা শব্দ বলতে পারেন।


তিনি আরও জানান, যারা তাকে দেখেছেন বা কোনো তথ্য জানেন, তাদেরকে তাড়াশ থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ইফতার  মাহফিল  নিখোঁজ  প্রতিবন্ধী  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: