নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা মো. রবিউল শিকদার (রবি) গ্রেফতার হওয়া নিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজনৈতিক হয়রানির অভিযোগ করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৬ মার্চ সন্ধ্যায় মো. রবিউল শিকদার রবি নিজ এলাকা আউড়িয়া থেকে গ্রেফতার হন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা রবিউল শিকদারের বিরুদ্ধে ২০২৩ সালে চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলা করা হয়। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ লাখ টাকা র্অথদণ্ড দেন।
তিনি আরও জানান, সাজার রায় হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী এই ঘটনাকে রাজনৈতিক সহানুভূতি পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে জেলাবাসীকে বিভ্রান্ত করার তীব্র নন্দিা জানানো হয়েছে।
এছাড়া একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আইনের আওতায় নিয়ে আসায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সময়ের আলো/আআ