পুকুর খননের সময় পাওয়া গেল প্রাচীন বিষ্ণু মূর্তি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে হান্ডিয়াল ইউনিয়নের বাগলবাড়ি কৈ এলাকায় পুকুর সংস্কারের সময় একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।শনিবার (৭ মার্চ) দুপুরে মূর্তিটি উদ্ধার

2026-03-07T18:49:35+00:00
2026-03-07T18:49:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুর খননের সময় পাওয়া গেল প্রাচীন বিষ্ণু মূর্তি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে হান্ডিয়াল ইউনিয়নের বাগলবাড়ি কৈ এলাকায় পুকুর সংস্কারের সময় একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। 

শনিবার (৭ মার্চ) দুপুরে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন এই মূর্তিটি মহামূল্যবান কষ্টিপাথরের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়রা জানায়, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। খননের সময় মাটির নিচে একটি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। পুকুর খননে দায়িত্বে থাকা ইদ্রীস আলী থানা ও উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা মূর্তিটি উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করেন। 


স্থানীয়রা আরও জানান, এলাকাটি প্রাচীন সভ্যতার অংশ হওয়ায় আগেও একাধিকবার কষ্টিপাথরের মূর্তি সহ নানা জিনিসপত্র পাওয়া গেছে। উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পুকুর  খনন  প্রাচীন  বিষ্ণু  মূর্তি  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: