শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে জাকসুর উদ্যোগ

জাবি প্রতিনিধি

শিক্ষা

.also-box{display:flex; align-items:center; padding:15px; margin:auto; width:95%; text-align:left; border:1px solid #ddd; border-radius:6px;}.also-box img{width:100px;margin-right:10px;max-width:100%;height:auto;}শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

2026-03-07T19:11:26+00:00
2026-03-07T19:11:26+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে জাকসুর উদ্যোগ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ১৫২)
সংগৃহীত ছবি
.also-box{display:flex; align-items:center; padding:15px; margin:auto; width:95%; text-align:left; border:1px solid #ddd; border-radius:6px;}.also-box img{width:100px;margin-right:10px;max-width:100%;height:auto;}
শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

জাকসু সূত্রে জানা যায়, আগামী বুধবার (১১ মার্চ) সকাল ছয়টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বর থেকে বিআরটিসির (BRTC) ডাবল ডেকার বাস ছেড়ে যাবে। প্রতিটি বাসে ৭৫টি করে আসন থাকবে।

বাসে আসন সংরক্ষণের জন্য আগামী ৮ মার্চ (রবিবার) পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের আসন নিশ্চিত করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি রুটে বাস চলাচল করবে। ক্যাম্পাস থেকে রংপুর ও বগুড়াগামী বাসগুলো যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ ব্যবহার করবে। খুলনাগামী বাস পদ্মা সেতু হয়ে ভাঙা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এছাড়া বরিশালগামী বাস পদ্মা সেতু, ভাঙা ও মাদারিপুর হয়ে বরিশালে যাবে।

জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পরিবহন সংকটে পড়েন। বিষয়টি বিবেচনায় রেখে এ বাস সেবার ব্যবস্থা করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষার্থী  ঈদযাত্রা  সহজ  জাকসু  উদ্যোগ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: