সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি

নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঈদ শুভেচ্ছার ফেস্টুনে শেখ মজিবুর রহমান, শহিদ জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি

2026-03-07T22:44:58+00:00
2026-03-07T22:55:06+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১০:৫৫ পিএম
সংগৃহীত ছবি
শরীয়তপুরের নড়িয়ায় এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঈদ শুভেচ্ছার ফেস্টুনে শেখ মজিবুর রহমান, শহিদ জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন। ওই প্রার্থী নিজেকে যুবদল নেতা ও নির্দলীয় ও নিরপেক্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তার এই অভিনব প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। একসময় তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 

সম্প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ফাহিম হাসান রনি মাঝির ছবি সম্বলিত একটি নির্বাচনি ফেস্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। ওই ফেস্টুনে উপরের বামপাশে শেখ মুজিবুর রহমান, ডানপাশে শহিদ জিয়াউর রহমান ও মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। 

এছাড়া ফেস্টুনে নিজেকে নিরপেক্ষ নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করেছেন ওই ব্যক্তি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার সৃষ্টি হয়। 


এ বিষয়ে ফাহিম হাসান রনি মাঝি জানান, আমি রাজনীতির বাইরে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করবো। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনেক। এই কারণে আমার কাছে সে মহান। অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে তাই দুজনের ছবিই আমি রেখেছি।

তিনি আরও বলেন, তারেক রহমানের ছবি দেওয়ার কারণ হচ্ছে, সে এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্য কোনো কারণে ছবিগুলো ফেস্টুনে রাখিনি।

সময়ের আলো/আআ
  বিষয়:   চেয়ারম্যান  প্রার্থী  ঈদ  শুভেচ্ছা  ফেস্টুন  মুজিব  জিয়া  তারেক  রহমান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: