গান-বাজনা নিষিদ্ধ করে মসজিদ কমিটির ব্যানার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়া গ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মসজিদ কমিটি।উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামে গত ডিসেম্বর মাসে

2026-03-07T23:06:12+00:00
2026-03-07T23:06:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গান-বাজনা নিষিদ্ধ করে মসজিদ কমিটির ব্যানার
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:০৬ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়া গ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মসজিদ কমিটি।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামে গত ডিসেম্বর মাসে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। 

জারি করা নোটিশে বলা হয়, গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা ও পারিবারিক শান্তি রক্ষার জন্য ‘শিরক, বিদআত, গান-বাজনা ও অপসংস্কৃতি’ পরিহারের সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।

এ কারণে গ্রামে প্রকাশ্যে উচ্চশব্দে গান বাজনা বা বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

এ ঘোষণার পর থেকে এ গ্রামে প্রকাশ্যে গান-বাজনা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

এ নোটিশ ঘিরে গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ এ বিষয়টিকে সামাজিক শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, বিয়ে-সাদি ও খাতনাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বন্ধ রাখা বাস্তবসম্মত নয়।

নোটিশের পাশাপাশি গ্রামে সতর্কীকরণ বার্তা দিয়ে কয়েকটি ফেস্টুনও টাঙানো হয়। এই নিষেধাজ্ঞার আওতায় গ্রামে শুধু সামাজিক অনুষ্ঠানই নয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের‌ ওপরেও কড়াকড়ি আরোপ করা হয়েছে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বন্ধে।

আসলাম নামের এক দোকানদার বলেন, গ্রামের নিয়ম মেনেই টেলিভিশনে খবর ছাড়া গান-বাজনা দেখেন না। এতে করে যদি পরিবেশটা ভালো হয়।

রবিউল ইসলাম নামে গ্রামের আরেকজন জানান, নোটিশ জারি করে, ফেস্টুন টাঙিয়ে এবং মসজিদে ফতোয়া দিয়ে বিয়ে-শাদীতে উৎসব অনুষ্ঠানে গান-বাজনা ও বাদ্যযন্ত্র জোর করে বন্ধ করা যাবে না। নিয়ম না মানলে বিয়ে পড়াতে যাবে না মৌলভিরা তখন অন্য মৌলভি পড়াবে।

সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ ফেস্টুনগুলো খুলে ফেলে দিয়েছে বলে জানান স্থানীয়রা। 


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, পোড়া গ্রামে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণার বিষয় জানার পরে ফেস্টুন গুলো অপসারণ করা হয়েছে। গ্রামবাসীকে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মারুফ আফজাল রাজন জানান, কোনো মসজিদ কমিটি এভাবে গান-বাজনা নিষিদ্ধ করতে পারে না, এটা অবৈধ। কোনো আইনি ভিত্তি বিধিবিধান নেই। আমরা এ বিষয় তাদের বুঝিয়েছি, তারা ভুল স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে গ্রামবাসীদের নিয়ে বসে ভুল স্বীকার করে লিখিতভাবে মুচলেকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   গান  বাজনা  নিষিদ্ধ  মসজিদ  কমিটি  ব্যানার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: