কৃষি জমির টপ সয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল (উপরের মাটি) কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা

2026-03-07T22:54:22+00:00
2026-03-07T22:54:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষি জমির টপ সয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৫৪ পিএম 
জমির টপ সয়েল কাটায় উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল (উপরের মাটি) কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে নডালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।  

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।


অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় মো. কাউছার হোসেন সাকিব ও মো. আব্দুল মোত্তালেব রনিকে জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কৃষি  জমি  টপ  সয়েল  কাটা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: