২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৮ মার্চ

2026-03-08T10:29:08+00:00
2026-03-08T10:29:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:২৯ এএম 
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৮ মার্চ ) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। 

এর আগে সকাল ৭টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফেরির চলাচলের মার্কিং পয়েন্ট চালকের দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বিআইডাব্লউটিসির কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ওই সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৯টা দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। 

ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দৌলতদিয়া  পাটুরিয়া  নৌরুটে  ফেরি চলাচল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: