ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৮৯৯ মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ হাজার ৮৯৯টি মামলা করেছে।

2026-03-08T10:40:10+00:00
2026-03-08T10:40:10+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৮৯৯ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ১০৬)
প্রতীকী ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ হাজার ৮৯৯টি মামলা করেছে। শনিবার (৭ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) ও শুক্রবার (৬ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ সহ মোট ১১৯ টি মামলা হয়েছে। 


ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ৪৫ টি ট্রাক, ৪১ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২০ টি মামলা হয়েছে। 

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১০২ টি মোটরসাইকেলসহ মোট ১৯০ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ১০ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭ টি বাস, ২২ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৫ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৭১ টি মামলা হয়েছে। 

এ ছাড়া, অভিযানকালে মোট ৬৩১ টি গাড়ি ডাম্পিং ও ২৭৩ টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ট্রাফিক আইন লঙ্ঘন  ডিএমপি  ১ হাজার ৮৯৯ মামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: