ভারতের তৃতীয় না নিউজিল্যান্ডের প্রথম

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে জয় পেলেই তৃতীয় শিরোপা ঘরে তুলবে ভারত, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে

2026-03-08T17:13:03+00:00
2026-03-08T17:14:02+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতের তৃতীয় না নিউজিল্যান্ডের প্রথম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৫:১৪ পিএম
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে জয় পেলেই তৃতীয় শিরোপা ঘরে তুলবে ভারত, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে মরিয়া নিউজিল্যান্ডও।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। এর আগে ২ দলকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান।

এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তিনবারই জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে কখনও হারেনি কিউইরা। 

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্রুপ পর্বের ম্যাচে ড্যানিয়েল ভেট্টোরির অলরাউন্ড নৈপুন্যে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড। 

 
২০০৯ সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মত দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। নাগপুরের সুপার টেনের ম্যাচে তিন স্পিনার মিচেল স্যান্টনার, ইশ সোধি ও ন্যাথান ম্যাককালামের বোলিং নৈপুণ্যে ভারতকে ৪৭ রানে হারায় কিউইরা। 

২০২১ বিশ্বকাপেও তৃতীয়ারের মত দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১০ রান করে ভারত। ১১১ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। ৩৩ বল বাকী রেখে ৮ উইকেটে জয় পায় কিউইরা। 

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। ৩০বারের দেখায় ভারত ১৬টিতে জিতেছে। নিউজিল্যান্ডের জয় ১১টিতে। ৩টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচের মধ্যে ২টিতে সুপার ওভারে জয় পায় ভারত। অন্যটি বৃষ্টি আইনে রান সমান হওয়ায় টাই হয়।

সময়ের আলো/এআর
  বিষয়:   শিরোপা  ভারত  নিউজিল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: