শিরোপা জিততে ভারতের সামনে বাধা ৩ ভুল

ক্রীড়া ডেস্ক

খেলা

আরো একবার লাখো দর্শকের সামনে শিরোপার লড়াইয়ে নামছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা খুঁইয়েছিল স্বাগতিকরা।তবে টি-টোয়েন্টি

2026-03-08T17:26:52+00:00
2026-03-08T17:26:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
শিরোপা জিততে ভারতের সামনে বাধা ৩ ভুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম 
সংগৃহীত ছবি
আরো একবার লাখো দর্শকের সামনে শিরোপার লড়াইয়ে নামছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা খুঁইয়েছিল স্বাগতিকরা।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব হিসাবেই ভারত ফেবারিট। কিন্তু একটা পরিসংখ্যান ভারতের জন্য অস্বস্তিকর—টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কখনোই হারাতে পারেনি তারা। 

তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ভারত। তাই ফাইনাল জিততে হলে তিনটি ভুল একেবারেই করা চলবে না ভারতের।

আহমেদাবাদের সেই ভুল যেন না হয়

আহমেদাবাদ মানেই ভারতের জন্য একটি তিক্ত স্মৃতি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা।

সবচেয়ে বড় সমালোচনা হয়েছিল উইকেট পরিস্থিতি ঠিকভাবে বুঝতে না পারা নিয়ে। এবার সেই ভুলের পুনরাবৃত্তি হলে চলবে না। নিউজিল্যান্ড ভারতের ছোট ভুলকেও বড় করে তুলতে পারে।


এরই মধ্যে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি নিউজিল্যান্ডের খেলা খুব বেশি দেখেননি। অনেকেই এটিকে অতিরিক্ত আত্মবিশ্বাস বা পরিকল্পনার ঘাটতির ইঙ্গিত হিসেবে দেখছেন।

পরিসংখ্যান, ইতিহাস এবং সাম্প্রতিক ফর্ম মিলিয়ে আজকের ফাইনাল হতে পারে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। 

ব্যাটিং অর্ডারে অযথা রদবদল

ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ভালো-মন্দ দুটো দিকই আছে। কখনো তা কাজে লেগে যায়, আবার কখনো হিতে বিপরীতও হয়। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অক্ষর প্যাটেলকে ব্যাটিং লাইনআপে ওপরের দিকে তুলে আনার সিদ্ধান্ত ভারতের কাজে লেগেছিল। সেই ম্যাচে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।

কিন্তু ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ঠিক উল্টোটা হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মাকে তিন নম্বরে নামিয়ে ঈশান কিশানকে দিয়ে ওপেন করানো হয়। ফল: ভারত মাত্র ১১০/৭ রানে আটকে যায়।

অভিষেক শর্মা কি ফাইনালে খেলবেন?

ভারতের বর্তমান লাইনআপ বেশ শক্তিশালী। প্রতিটি জায়গায় সম্ভাব্য সেরা খেলোয়াড়টিই আছেন। এবার যদি হুট করে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়, বড় ঝুঁকি হয়ে যেতে পারে। অভিষেক শর্মা ছন্দে না থাকায় তাঁকে নিয়ে আলোচনা আছে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে তা উল্টো সমস্যাও তৈরি করতে পারে।

ভারতের বিপক্ষে স্পিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে নিউজিল্যান্ড বরাবরই পারদর্শী। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নাগপুরের স্পিন–সহায়ক উইকেটে মিচেল স্যান্টনার ও ইশ সোধির ঘূর্ণিতে ভারত অলআউট হয়েছিল মাত্র ৭৯ রানে।

এবারও কিউই দলে আছে শক্তিশালী স্পিন আক্রমণ—স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও কোল ম্যাকনকি। তারা ভারতের মিডল অর্ডার, বিশেষ করে সূর্যকুমার যাদব ও তিলক বর্মাদের ওপর ডট বলের চাপ তৈরি করতে চাইবে। সেই ফাঁদে পড়া যাবে না ভারতের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়— যদি এই তিন ভুল এড়িয়ে চলতে পারে, তাহলে আহমেদাবাদে শিরোপা ধরে রাখার পথ অনেকটাই সহজ হয়ে যাবে ভারতের।

সময়ের আলো/এআর


  বিষয়:   শিরোপা  ভারত  বাধা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: