মাহফিলের মাইক লাগানোর সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় তাফসিরুল কুরআন মাহফিলের মাইক লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন লালু মিয়া (২০) ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।রোববার

2026-03-08T18:50:21+00:00
2026-03-08T18:50:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাহফিলের মাইক লাগানোর সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম 
নিহত ইসমাইল হোসেন লালু। সংগৃহীত ছবি
চাঁদপুরের কচুয়ায় তাফসিরুল কুরআন মাহফিলের মাইক লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন লালু মিয়া (২০) ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। 

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার কোয়া চাঁদপুর শাহি মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত যুবক ইসমাইল হোসেন লালু মিয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ সরকার বাড়ির দুলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কোয়া চাঁদপুর শাহি মসজিদে তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে সাউন্ড সিস্টেম ও মাইক স্থাপনের কাজ চলছিল। এ সময় ইসমাইল হোসেন লালু মিয়া একটি গাছে উঠে মাইক লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।


পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন লালু মিয়া উপজেলার সহদেবপুর গ্রামের মোস্তফা কামালের সাথে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠান ও মাহফিলে মাইক স্থাপনের কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন।

এ বিষয়ে কচুয়া থানার ওসি তদন্ত রাশেদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে খবর পাওয়া পেয়েছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আআ




  বিষয়:   মাহফিল  মাইক  গাছ  পড়ে  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: