শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার মুকুট পড়ার দ্বারপ্রান্তে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালের আগে সব হিসাবেই ফেবারিট ভারত। কিন্তু একটা পরিসংখ্যান ভারতের জন্য অস্বস্তিকর—টি-টোয়েন্টি বিশ্বকাপে

2026-03-08T19:06:15+00:00
2026-03-08T19:24:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার মুকুট পড়ার দ্বারপ্রান্তে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালের আগে সব হিসাবেই ফেবারিট ভারত। কিন্তু একটা পরিসংখ্যান ভারতের জন্য অস্বস্তিকর—টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কখনোই হারাতে পারেনি তারা।

আজও কি ভারতের বিপক্ষে সেই দাপট ধরে রাখতে পারবে কিউইরা সেটিই এখন বড় প্রশ্ন। আপাতত টস হয়ে গেছে। যেখানে টস ভাগ্য সহায় হয়েছে নিউজিল্যান্ডের।


আর টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এই মাঠে ভারতকে ১৭০ রানের মধ্যে আটকানোই নিউজিল্যান্ডের  লক্ষ্য। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

ফাইনালে জয় পেলেই তৃতীয় শিরোপা ঘরে তুলবে ভারত, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে মরিয়া নিউজিল্যান্ডও।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।

ভারত একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

সময়ের আলো/এআর


  বিষয়:   শিরোপা  ভারত  নিউজিল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: