বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এর আগে এবছর জানুয়ারির ৫ তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
আরও পড়ুন
প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে নাম থাকা সদস্যরা হলেন- অফিস সম্পাদক পদে আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক পদে আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক পদে হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক পদে আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক পদে আশিকুর রহমান সাকিব স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক পদে মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক পদে মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক পদে রাফিদ হাসান সাফওয়ান, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. মাহবুব আলম (মিরাজ)।
এএডি/