ফাইনালে রানের রেকর্ড ভারতের

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৫ রানের টার্গেট দিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট

2026-03-08T21:34:33+00:00
2026-03-08T21:36:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ফাইনালে রানের রেকর্ড ভারতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৯:৩৬ পিএম  (ভিজিট : ১৪৭)
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৫ রানের টার্গেট দিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এই সংগ্রহ করে স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। 

আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখে-শুনেই খেলেন ভারতের দুই ওপেনার। এরপর কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত।

মাত্র ১৮ বলেই ফিফটি তুলে নেন ওপেনার অভিষেক শর্মা। তবে ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি।


দ্বিতীয় উইকেটে খেলতে নামেন ইশান কিষাণ। এবার তাকে নিয়েই ব্যাট হাতে ক্রিজে তাণ্ডব চালাতে থাকেন স্যামসন। ফিফটি পূরণের পর ছিলেন সেঞ্চুরি পথেই। কিন্তু আগের দুই ম্যাচের মতো এবারও শতকের দেখা পেলেন না তিনি। আউট হয়েছেন ৮৯ রানে। ৪৬ বলে খেলে পাঁচটি চার ও আটটি ছয় হাঁকান সাজানো।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ইশান কিষাণও। চারটি করে চার ও ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: