ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি বলছে, ঈদের সময় সাংবাদিক ও

2026-03-08T22:10:18+00:00
2026-03-08T22:10:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:১০ পিএম 
দৈনিক সময়ের আলো পত্রিকা। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি বলছে, ঈদের সময় সাংবাদিক ও সংবাদপত্রকর্মীদের জন্য অন্তত ৫ দিনের ছুটি ঘোষণা করা প্রয়োজন।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।

নেতারা জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাবেন।
আরও পড়ুন

ডিআরইউর মতে, যখন সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন তখন সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া ন্যায্য নয়। এতে সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মীরা পরিবার নিয়ে ঈদের সময় যথাযথভাবে কাটানোর সুযোগ পান না।

বিবৃতিতে আরও বলা হয়, ঈদের সময় সাধারণত পত্রিকার হকাররা ছুটিতে থাকেন এবং অনেক জায়গায় পত্রিকা বিতরণও বন্ধ থাকে। ফলে ওই সময় সংবাদপত্র প্রকাশ করলেও তা অনেক ক্ষেত্রে পাঠকের হাতে পৌঁছায় না।

এ অবস্থায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে অন্তত পাঁচ দিনের ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ডিআরইউ নেতারা স্মরণ করিয়ে দেন, গত ঈদুল আজহায় উপলক্ষে সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তাই আগের সেই সিদ্ধান্তের ধারাবাহিকতা বজায় রেখে এবারও একই ধরনের ছুটি দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এএডি/


  বিষয়:   ঈদুল ফিতর  সংবাদপত্র  ছুটি  দাবি  সময়ের আলো  ডিআরইউ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: