ঈদের কেনাকাটা হলো না এসএসসি পরীক্ষার্থী ফরহাদের

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন

2026-03-08T22:14:05+00:00
2026-03-08T22:14:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঈদের কেনাকাটা হলো না এসএসসি পরীক্ষার্থী ফরহাদের
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১১১)
পথচারীদের ওপর ভেঙে পড়ে নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ। ছবি : সিসি টিভি ফুটেজ থেকে নেওয়া
লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন পথচারী।

রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ পৌর শহরের পুলিশ বক্সের পশ্চিম পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা অলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি রামগঞ্জ নিচহরা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ঈদের বাজার করতে মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন তিনি।

নিহতের চাচাতো ভাই রাশেদ হোসেন জানান, দুপুরে ফরহাদ তার মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে রামগঞ্জ বাজারে আসেন। কেনাকাটার এক পর্যায়ে তারা আল মনসুর ড্রাগ হাউজের সামনে অবস্থান করছিলেন। এ সময় দোকানটির ওপরের নির্মাণাধীন ভবনের কাজ চলমান ছিল। হঠাৎ পুরাতন ভবনের ছাদের একটি অংশ ধসে নিচে পড়লে ফাহাদ ধসে পড়া ছাদের নিচে চাপা পড়েন। 

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস একটি টিম দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফরহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ফরহাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।


খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজখবর নেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নির্মাণাধীন ভবনের কাজ চলার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর  ঈদ  কেনাকাটা  এসএসসি  পরীক্ষার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: