দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম ইসরাইলি সেনার প্রাণহানির ঘটনা ঘটল।
তবে দুই সেনা নিহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইডিএফ।
বর্তমানে ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় সীমান্তজুড়ে সংঘর্ষ তীব্র হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
সময়ের আলো/আআ