ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে বলে জানায় ইরান। এর কিছুক্ষণ পর ইসরায়েলের সামরিকবাহিনীও স্বীকার করে, ইরান

2026-03-08T19:38:19+00:00
2026-03-08T19:38:19+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে বলে জানায় ইরান। এর কিছুক্ষণ পর ইসরায়েলের সামরিকবাহিনীও স্বীকার করে, ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। 

এরপর ইসরায়েলের উদ্ধারকারীরা জানালেন, তারা তিনজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। এই ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উদ্ধারকারীরা জানায়, আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের মধ্যে ২৫ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা মাঝারি ধরনের, আর ৫৬ বছর বয়সী অপর ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন।


এই ঘটনার স্থান এবং বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আর অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, শার্পনেলের (বোমা, শেল, মাইন বা গ্রেনেড বিস্ফোরণের ফলে তীব্র গতিতে ছড়িয়ে পড়া ধাতব টুকরো) আঘাতে তারা আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   ইসরায়েল  ইরান  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: