ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।কমিটির সদস্যরা জানিয়েছেন যে, তারা একজন উত্তরসূরি মনোনীত করেছেন,

2026-03-08T19:22:40+00:00
2026-03-08T19:22:40+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম 
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংগৃহীত ছবি
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। 

কমিটির সদস্যরা জানিয়েছেন যে, তারা একজন উত্তরসূরি মনোনীত করেছেন, তবে তার নাম এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ -এর প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য এবং খুজেস্তান প্রদেশের প্রতিনিধি মোহসেন হেইদারি বলেছেন, পরিষদের অধিকাংশ সদস্যের সম্মতিতে সবচেয়ে যোগ্য প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে। 


একই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পরিষদের আরেক সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরি। 

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছে পরিষদ। 



/ইউএমএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: