আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৮ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতার বিষয়ে আমাদের থেকে অনুমোদন নিতে হবে। যদি আমাদের কাছ থেকে অনুমোদন না পান, তবে তিনি বেশিদিন টিকতে পারবেন না।’
ইরানের জ্যেষ্ঠ আলেম আহমদ আলমোলহোদা জানিয়েছেন, বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য ভোট দিয়েছে, তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।
সময়ের আলো/কেএইচও