দেশে ফেরানো হচ্ছে হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

2026-03-09T00:19:57+00:00
2026-03-10T05:30:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
দেশে ফেরানো হচ্ছে হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৯ এএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৫:৩০ এএম
শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি। ছবি : সংগৃহীত
শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। গোয়েন্দা সূত্রে এ তথ্যে জানা গেছে। 

সূত্র জানায়, গত বছর ১২ ডিসেম্বর ঢাকায় হাদি হত্যাকাণ্ডের পর মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং অভিযুক্ত আলমগীর হোসেন সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে আত্মগোপন করেছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেফতারকে একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছে, কারণ হাদি হত্যার পর বাংলাদেশে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল।


সূত্র আরও জানায়, সম্প্রতি ডিজিএফআই-এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। তিনি এই সময় ভারতীয় কর্তৃপক্ষকে হাদি হত্যা মামলার আসামিসহ সব সন্ত্রাসীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চাপ দিয়েছেন। সেই প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দুই আসামিকে আজ আটক করতে সক্ষম হয়। 

এর আগে বনগাঁও সীমান্ত এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে। 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   হাদি হত্যা  আসামি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: