আসিফ নজরুল বললেন ‘আলহামদুলিল্লাহ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ভারতে গ্রেফতার হওয়ার ঘটনায় সামাজিক যোগাযােগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার

2026-03-09T03:08:22+00:00
2026-03-09T03:08:22+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আসিফ নজরুল বললেন ‘আলহামদুলিল্লাহ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:০৮ এএম 
ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ভারতে গ্রেফতার হওয়ার ঘটনায় সামাজিক যোগাযােগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

Advertisement
ফেসবুকে পোস্ট আসিফ নজরুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ! হাদী হত্যা মামলার প্রধান আসামিরা গ্রেফতার।’ 


এর আগে, নিহত শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

এক বিবৃতিতে এসটিএফ জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক অপরাধে জড়িত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে- এমন তথ্য পায় তারা। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   আসিফ নজরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: