রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর রমনা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল বারি (৩১) নামে এক যুবক নিহত হয়েছে।রোববার (৮ মার্চ) রাত পৌনে ১২টার

2026-03-09T03:16:10+00:00
2026-03-09T03:16:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:১৬ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর রমনা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল বারি (৩১) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে রমনা থানার ডিবি ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সারে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘রাতে ডিবি অফিস ক্রসিং দিয়ে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় একটি দ্রুতগামীর কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল বরি(৩১) বাবার নাম নুরুল হক। গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামে।’ 

ধারণা করা হচ্ছে, ওই যুবক ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রমনা  কাভার্ড ভ্যান  মোটরসাইকেল  আরোহী নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: