আসছেন সংগীতশিল্পী বুবলী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এবার সংগীতশিল্পী হিসেবে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত গানে দেখা যাবে

2026-03-09T03:46:59+00:00
2026-03-09T03:46:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আসছেন সংগীতশিল্পী বুবলী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ এএম 
জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি : সংগৃহীত
এবার সংগীতশিল্পী হিসেবে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত গানে দেখা যাবে এই নায়িকাকে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আসছে ঈদের বিশেষ পর্বে দেখা যাবে গানটি। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। 

বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।


সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন, এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ তাহসানের সঙ্গে গান গেয়ে হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকেই। তারই ধারাবাহিকতায় এবারে গাইছেন বুবলী ও ইমরান। ঈদ ঐতিহ্যে পরিণত হয়েছে ইত্যাদি। প্রতিটি আয়োজনেই থাকে 

দুর্দান্ত ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা। আর হানিফ সংকেতের সৃজনশীল গ্রন্থনা, সুনিপুণ পরিকল্পনা আর ছন্দময় উপস্থাপনায় ইত্যাদি হয়ে উঠে মোহনীয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সংগীতশিল্পী  বুবলী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: