ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য

2026-03-09T05:01:00+00:00
2026-03-09T05:09:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:০১ এএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৫:০৯ এএম  (ভিজিট : ১২২)
মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। 

ইরানের ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী, এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত।

১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এ নিয়ে দ্বিতীয়বার নতুন কোনো নেতা নির্বাচন করল এই পরিষদ। এর আগে তিন দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে দ্রুততার সঙ্গে নির্বাচিত করা হয়েছিল।


৫৬ বছর বয়সী মোজতবা খামেনি প্রয়াত আলী খামেনির দ্বিতীয় পুত্র। যদিও তার কোনো আনুষ্ঠানিক সরকারি পদ ছিল না, তবুও পর্দার আড়ালে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে জানা যায়। 

বিশেষ করে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  নতুন সর্বোচ্চ নেতা  মোজতবা খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: