প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।সোমবার

2026-03-09T13:52:45+00:00
2026-03-09T13:52:45+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ছবি : পিএম অফিস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সৌজন্য সাক্ষাৎকালে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। পাশাপাশি শিল্প বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি খাতের উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন তারা।
আরও পড়ুন

সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে বেপজার অবদানকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। একই সঙ্গে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বেপজার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সাক্ষাৎটি সৌজন্যমূলক হলেও দেশের শিল্প ও রপ্তানি খাতের অগ্রগতির বিষয়গুলো গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএডি/
  বিষয়:   প্রধানমন্ত্রী  বেপজা  নির্বাহী  চেয়ারম্যান  সাক্ষাৎ  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: