সিংড়ায় ভেজাল খেজুর গুড়ে বাজার সয়লাব

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন হাটবাজার ভেজাল খেজুর গুড়ে সয়লাব। চিনি আর বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে এসব খেজুর গুড় তৈরি হচ্ছে

2026-03-09T15:54:19+00:00
2026-03-09T15:54:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিংড়ায় ভেজাল খেজুর গুড়ে বাজার সয়লাব
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১১০)
সিংড়ায় ভেজাল খেজুর গুড়ে বাজার সয়লাব। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন হাটবাজার ভেজাল খেজুর গুড়ে সয়লাব। চিনি আর বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে এসব খেজুর গুড় তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বেশি লাভের আশায় অসাধু গাছি ও ব্যবসায়ীরা চিনি, রং এবং নানাবিধ ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তৈরি করছেন এই গুড়। শীতকালীন এই ঐতিহ্যের আড়ালে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, কেমিক্যালের পাশাপাশি এসব গুড়ে চিনি ও ঝোলা গুড়ের সংমিশ্রণও থাকে। উপজেলার অধিকাংশ হাটবাজারেই এসব গুড় দেদারসে বিক্রি করা হচ্ছে। সিংড়া পৌরসভার সাপ্তাহিক হাট, সিংড়া বাজার, কলম বাজার, বিলদহর বাজার, কুসুম্বী কালীগঞ্জ বাজার, হাতিয়ান্দহ বাজারে সবচেয়ে বেশি গুড় বিক্রি হতে দেখা যায়।

এমনকি এসব ভেজাল খেজুর গুড় স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন হাট বাজারে বাজারজাত করা হয়।

উপজেলার কলম, চামারী, হাতিয়ান্দহ, শেরকোল, লালোর ও ছাতারদিঘী ইউনিয়নে গুড় উৎপাদন হয় বেশি। এসব গুড় তৈরিতে ভেজাল মেশানোর সুযোগও বেশি।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে খেজুর গুড়ের সেই ঐতিহ্য আর নেই। গুড় উৎপাদনকারীরা ভেজাল গুড় তৈরি করছেন। ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন।


সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ভেজাল গুড় একটি জাতীয় সমস্যা। খেজুর গুড়ে চিনি, রং, হাইড্রোজ, সোডা, ফিটকারির মতো ভেজাল মিশ্রণ করার কারণে পাকস্থলী ও কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। 

তাই ভেজাল গুড় না কেনার জন্য ক্রেতাদের আহ্বান জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, খেজুর গুড়ে ভেজাল প্রতিরোধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   সিংড়া  নাটোর  ভেজাল  খেজুর গুড়  বাজার  সয়লাব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: