মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর ২ এলাকায় একটি ১১তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে

2026-03-09T15:51:54+00:00
2026-03-09T15:51:54+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম 
মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর ২ এলাকায় একটি ১১তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
আরও পড়ুন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, আগুন লাগার পর ভবনটিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমও চালানো হয়। এ সময় মোট ২৩ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এএডি/
  বিষয়:   মিরপুর  বাণিজ্যিক ভবন  আগুন  নিয়ন্ত্রণ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: