ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে ‘অবিচল সমর্থন’ জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সোমবার (৯ মার্চ) মোজতবা খামেনিকে

2026-03-09T17:11:21+00:00
2026-03-09T17:22:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে ‘অবিচল সমর্থন’ জানালেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৫:২২ পিএম
মোজতবা খামেনি ও ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ছবি
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সোমবার (৯ মার্চ) মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

রুশ প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, এমন একটি সময়ে আপনি এই উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসন মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  নতুন  নেতা  মোজতবা  খামেনি  সমর্থন  পুতিন  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: