ইরানের নতুন নেতাকে হত্যার হুমকির প্রতিবাদ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে দেশটির ‘নিজস্ব ব্যাপার’ আখ্যা দিয়ে তাকে হত্যা চেষ্টার ব্যাপারে হুঁশিয়ার করেছে বেইজিং।সোমবার

2026-03-09T17:17:21+00:00
2026-03-09T17:17:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন নেতাকে হত্যার হুমকির প্রতিবাদ চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে দেশটির ‘নিজস্ব ব্যাপার’ আখ্যা দিয়ে তাকে হত্যা চেষ্টার ব্যাপারে হুঁশিয়ার করেছে বেইজিং। 

সোমবার (৯ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের বলেন, ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে।

নতুন নেতার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিত।

প্রসঙ্গত, গত ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, ইরানের সন্ত্রাসী সরকার ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা অব্যাহত রাখতে, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও এ অঞ্চলের দেশগুলোর প্রতি হুমকি সৃষ্টি করতে এবং ইরানের জনগণকে নিপীড়ন করতে নতুন কোনো নেতা নিয়োগ দিলে তাকে নির্মূল করা হবে। তার নাম যা-ই হোক না কেন এবং তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাকে হত্যা করা হবে।


এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। 

তিনি আরও বলেন, ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তাহলে তিনি বেশি দিন টিকবেন না।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  নতুন  নেতা  হত্যা  হুমকি  প্রতিবাদ  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: