সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট রহাদ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার

2026-03-09T20:37:10+00:00
2026-03-09T20:37:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৩৭ পিএম 
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট রহাদ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পরিবারে বরাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ফরহাদ আলী একই গ্রামের শফি তালুকদারের লিজ নেওয়া একটি পুকুর দেখাশোনার কাজ করতেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি ওই পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিতে যান। সেচ কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন তিনি।


এ সময় স্থানীয় ও আত্মীয়-স্বজনরা তাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এফআর


  বিষয়:   সিরাজগঞ্জ  তাড়াশ  সেচ  বিদ্যুৎস্পৃষ্টে  কৃষক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: