বনবিটের পাশেই টিলা কাটার মহোৎসব, নীরব প্রশাসন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের হাঙ্গর বনবিট অফিসের পাশেই চলছে টিলা কাটার মহোৎসব। স্থানীয় একটি চক্র হাঙ্গর বনবিট অফিসের

2026-03-09T20:51:59+00:00
2026-03-09T20:51:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বনবিটের পাশেই টিলা কাটার মহোৎসব, নীরব প্রশাসন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম 
বনবিটের পাশেই টিলা কাটার মহোৎসব, নীরব প্রশাসন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের হাঙ্গর বনবিট অফিসের পাশেই চলছে টিলা কাটার মহোৎসব। স্থানীয় একটি চক্র হাঙ্গর বনবিট অফিসের আধা কিলোমিটারের মধ্যে টিলা কেটে মাটি বিক্রি করছে দেদারসে। পাহাড় কাটার এই ধ্বংসযজ্ঞ চললেও রহস্যজনকভাবে প্রশাসন নীরব বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, লোহাগাড়ার পদুয়া হানিফার চর সংলগ্ন টংকাবতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাদার পাড়া এলাকায় বনবিভাগের টিলাটির বড় একটি অংশ এরই মধ্যে কেটে ফেলেছে মাটিখোকো চক্র। টিলার একপাশে প্রায় ২০ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে টিলা কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। 

স্থানীয়রা আশঙ্কা করছেন, পাহাড় কাটার ফলে আসন্ন বর্ষায় টিলার মাটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, বনবিভাগের লোকজনের নাকের ডগায় টিলা কেটে মাটি বিক্রি করে যাচ্ছেন জনৈক আবদুল আজিজ। বনবিভাগ নামমাত্র অভিযান পরিচালনা করলেও কিছুদিন পর আবার শুরু হয় টিলা কেটে মাটি বিক্রি। 


জানতে চাইলে অভিযুক্ত আবদুল আজিজ বলেন, আমার দখলীয় বনবিভাগের ওই টিলার ১২ শতক এক ব্যক্তির কাছে দখল বিক্রি করেছি।

হাঙ্গর বনবিট কর্মকর্তা এ কে এম আবু সাঈদ বলেন, ওই এলাকায় একবার অভিযান পরিচালনা করা হয়েছিল। টিলা কেটে মাটি বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রাম দক্ষিণ সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  বনবিট  টিলা  কাটা  মহোৎসব  নীরব  প্রশাসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: