শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ঢাকার দোহার

2026-03-09T21:07:48+00:00
2026-03-09T21:07:48+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:০৭ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা। 

সোমবার (৯ মার্চ) বিমানবন্দরের প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ইয়াবাসহ ওই যাত্রীকে আটক করা হয়।

Advertisement
বিমানবন্দর সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম নামের ওই যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট নম্বর BS-381-এ যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। হেভি লাগেজ গেইট দিয়ে প্রবেশের পর তিনি নির্ধারিত কাউন্টারের রো ‘সি’ তে চেক-ইন সম্পন্ন করেন। পরবর্তীতে বোর্ডিং ব্রিজ নং C2-এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য উপস্থিত হন।

প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্যদের র‍্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।


পরবর্তীতে সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াবাগুলো জব্দ করেন।

পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 


সময়ের আলো/আআ
  বিষয়:   শাহজালাল  বিমানবন্দর  ইয়াবা  যাত্রী  আটক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: