ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
ঝালকাঠি জেলা প্রবেশদ্বার নলছিটির কালিজিরা ব্রিজ সংলগ্ন নৌ-বাহিনীর সংরক্ষিত এলাকায় এ বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হচ্ছে।
সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নৌবাহিনী জানানয়, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সামুদ্রিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একটি প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এফআর