এবার ট্রাম্প বললেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় সম্পন্ন, দ্রুতই শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় সম্পন্ন হয়েছে এবং এটি দ্রুত শেষ হয়ে যাবে।বাংলাদেশ সময় মঙ্গলবার

2026-03-10T02:19:46+00:00
2026-03-10T02:19:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার ট্রাম্প বললেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় সম্পন্ন, দ্রুতই শেষ হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:১৯ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় সম্পন্ন হয়েছে এবং এটি দ্রুত শেষ হয়ে যাবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে সংবাদমাধ্যম সিবিএসকে তিনি বলেন, আমি মনে করি যুদ্ধ প্রায় সম্পন্ন, অনেকটা সম্পন্ন। ইরানিদের এখন আর কোনো নৌবাহিনী নেই, কোনো যোগাযোগ নেই। তাদের বিমানবাহিনী নেই। যুদ্ধ শেষ হতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে আমরা যেমনটা ভেবেছিলাম, সেই সময়ের তুলনায় আমরা এগিয়ে আছি।


এ সময় হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তার কথা জানিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে এ মুহূর্তে জাহাজ চলাচল করছে।  

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।

সময়ের আলো/এআর


  বিষয়:   ট্রাম্প  ইরান  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: