ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তার

2026-03-10T03:42:16+00:00
2026-03-10T03:42:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৪২ এএম 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি অটল সমর্থন ও আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।


রুশ এই নেতা মোজতাবা খামেনিকে উদ্দেশ করে আরও বলেন, যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে উচ্চপদে আপনার দায়িত্ব পালন নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখবে।

এর আগে গত রোববার মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচন করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।

সময়ের আলো/এআর



  বিষয়:   ইরান  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: