বন্ধ হওয়ার পথে বেঙ্গালুরুর সব হোটেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বন্ধ হওয়ার পথে বেঙ্গালুরুর প্রায় সব হোটেল। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিপাকে সেখানকার হোটেলগুলো।সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল সোমবার

2026-03-10T03:17:25+00:00
2026-03-10T03:17:25+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে যুদ্ধে গ্যাস সংকট
বন্ধ হওয়ার পথে বেঙ্গালুরুর সব হোটেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:১৭ এএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বন্ধ হওয়ার পথে বেঙ্গালুরুর প্রায় সব হোটেল। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিপাকে সেখানকার হোটেলগুলো।

সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল সোমবার জানিয়েছে, বেঙ্গালুরুতে গত শনিবার আবাসিক ভবনে সিলিন্ডার গ্যাসের দাম ৬০ রুপ আর বাণিজ্যিক স্থাপনায় ১১৫ রুপি বাড়ানো হয়।

Advertisement
এরমধ্যে ব্যাঙ্গুলুরুর হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্যিক জায়গায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তাদের হোটেলও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে।


এতে করে সাধারণ মানুষ শুরু করে প্রায় সবাই ঝামেলায় পড়বে বলে সতর্ক করেছে তারা। 

হোটেল অ্যাসোসিয়েশন বলেছে, তারা তাদের গ্যাসের শেষ ফোঁটা থাকা পর্যন্ত হোটেল খোলা রাখবেন। কিন্তু গ্যাস না পেলে তাদের আর কিছু করার থাকবে না।

অ্যাসোসিয়েশন বলেছে, তাদের বলা হয়েছিল যুদ্ধ শুরু হলেও আগামী ৭০ দিনে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে না। কিন্তু সোমবার থেকেই গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   বন্ধ  বেঙ্গালুরু  হোটেল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: